পরিচিতি

আপনার প্রার্থীকে জানুন

জীবনী

মো: জামাল উদ্দিন চৌধুরী ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের করইয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম জালাল আহমেদ চৌধুরী, মাতা মরহুমা ফিরোজা বেগম।

শৈশবে তিনি করইয়া কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং করইয়া কালিকাপুর উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ফুলগাজী সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ফেনী সরকারি কলেজ থেকে বি.কম পাস করেন।

শিক্ষাজীবনের মাঝামাঝি সময় থেকে তিনি দীর্ঘদিন উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং প্রাইভেট কোচিং করান, যেখানে ফুলগাজী উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তাঁর কাছে শিক্ষালাভ করেন। ২০০৭ সালে তিনি ফুলগাজী সরকারি কলেজে অ্যাকাউন্টিং বিষয়ের "গেস্ট টিচার" হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি ফুলগাজী উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান ফুলগাজী আইডিয়াল একাডেমী (প্লে থেকে ১০ম শ্রেণী) প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে অদ্যাবধি সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

শিক্ষা ক্ষেত্রে অবদানের পাশাপাশি জনকল্যাণ, মানবসেবা, সামাজিক উন্নয়ন, বন্যার্তদের সহায়তা, চিকিৎসা সহায়তা, গৃহ নির্মাণ সহায়তা, ক্রীড়া ও সালিশ-মীমাংসাসহ প্রান্তিক পর্যায় থেকে উপজেলার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাঁর মেধা, শ্রম, সততা ও দক্ষতা দিয়ে দীর্ঘ রাজনৈতিক জীবনে অসাধারণ অবদান রেখে চলেছেন।

সামাজিক অবদান ও সম্পৃক্ততা:
- প্রতিষ্ঠাতা সভাপতি — করইয়া কালিকাপুর মানব কল্যাণ সোসাইটি, করইয়া কালিকাপুর, মুন্সিরহাট, ফুলগাজী (২০১৩ সাল থেকে ব্যাপক মানবিক ও সামাজিক কাজ পরিচালনাকারী)
- সেক্রেটারি — ফুলগাজী ইসলামিক কাউন্সিল ট্রাস্ট (ফুলগাজী দারুল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনাকারী)
- প্রতিষ্ঠাতা সভাপতি — কিন্ডারগার্টেন এসোসিয়েশন, ফুলগাজী উপজেলা, ফেনী
- সেক্রেটারি — উত্তর করইয়া ঈদগাহ পরিচালনা কমিটি (১০ বছর যাবত), করইয়া, মুন্সিরহাট, ফুলগাজী
- সেক্রেটারি — উত্তর করইয়া বড়বাড়ী জামে মসজিদ পরিচালনা কমিটি (১০ বছর যাবত), করইয়া, মুন্সিরহাট, ফুলগাজী
- প্রতিষ্ঠাতা সেক্রেটারি — করইয়া কালিকাপুর ক্রীড়া সংঘ, করইয়া কালিকাপুর, মুন্সিরহাট, ফুলগাজী
- সহ-সভাপতি — বন্ধুর বন্ধন, ফুলগাজী উপজেলা
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান — আল-আমীন সোসাইটি, করইয়া কালিকাপুর, মুন্সিরহাট, ফুলগাজী
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান — ইউনিক টাওয়ার, একাডেমী রোড, ফেনী সদর, ফেনী
- প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান — মুন্সিরহাট মেরিট একাডেমী, মুন্সিরহাট, ফুলগাজী, ফেনী
- সভাপতি — মুন্সিরহাট ইউনিয়ন উন্নয়ন ফোরাম, মুন্সিরহাট, ফুলগাজী

ভোটারদের উদ্দেশে বার্তা

প্রিয় ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম।

মো: জামাল উদ্দিন চৌধুরী একজন সুশিক্ষিত, মার্জিত, মানবিক, বিনয়ী, নম্র, ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ — সৎ, সত্যপ্রিয়, ন্যায়পরায়ণ, ধার্মিক, সদা হাস্যোজ্জ্বল এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের আপনজন। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং মাদক, কিশোর গ্যাং, জুলুম, নির্যাতন, জবরদখল, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, সালিশ-বাণিজ্য ও মামলা-বাণিজ্যমুক্ত একটি সুস্থ সমাজ গঠনে দীর্ঘদিন কাজ করে আসছেন। এই মানবিক জননেতা মো: জামাল উদ্দিন চৌধুরীকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী করার জন্য মুন্সিরহাট ইউনিয়নবাসীর প্রতি সর্বাত্মক সহযোগিতা ও দোয়ার আবেদন জানাচ্ছি।

মোঃ জামাল উদ্দিন চৌধুরীচেয়ারম্যান পদপ্রার্থী

আমাদের অগ্রাধিকার

সড়ক ও যোগাযোগ উন্নয়ন

ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ ও মেরামতে অগ্রাধিকার দেওয়া হবে।

বিশুদ্ধ পানি ও স্যানিটেশন

প্রতিটি পরিবারের জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা হবে।

শিক্ষার মানোন্নয়ন

বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো হবে।

সহজলভ্য স্বাস্থ্যসেবা

কমিউনিটি ক্লিনিকসহ স্বাস্থ্যসেবা যেন সবার কাছে সহজে পৌঁছায় সে উদ্যোগ নেওয়া হবে।

সব অঙ্গীকার দেখুন

আমাদের সঙ্গে যুক্ত হোন

পরিবর্তনের এই যাত্রায় আপনিও অংশীদার হোন। স্বেচ্ছাসেবক হিসেবে নাম লিখুন, অথবা আপনার মতামত ও পরামর্শ আমাদের জানান।